সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

আ.লীগের সচেতন নেতাকর্মীরাও ভোট বর্জন করেছে, দাবি গয়েশ্বরের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ বার

দেশের ৯০ শতাংশ ভোটার ৭ জানুয়ারি ভোট দিতে যাননি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোট বর্জন করেছেন।
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ দাবি করেন তিনি।
আলোচনা সভায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
গয়েশ্বর বলেন, ভোট প্রতিহত নয়, তারেক রহমান বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের ৯০ শতাংশ ভোটার সেদিন ভোট দিতে যাননি।
‘আওয়ামী লীগের সচেতন ভোটাররাও ভোটকেন্দ্রে যাননি। অর্থাৎ দেশের ৯০ ভাগ জনগণের নেতা এখন তারেক রহমান। পক্ষান্তরে ১০ ভাগ মানুষের নেতা শেখ হাসিনা’, মন্তব্য করেন গয়শ্বর চন্দ্র।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা শপথ নিয়েছেন। এখন দেশে শপথবদ্ধ ৬৪৮ জন এমপি রয়েছেন। এটি সংবিধানের লঙ্ঘন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories