বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

গাজীপুরের স্বামী আবুল হোসেনের পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী নিপা আক্তার

শিমু আক্তার, গাজীপুরের কোনাবাড়ি থেকে ঘুরে
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৭২ বার

গাজীপুরের কোনাবাড়ীতে স্বামী আবুল হোসেনের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলো স্ত্রী নিপা আক্তার। ঘটনার পর স্ত্রী নিজেই হাসপাতালে নিয়ে যান স্বামীকে। এ অভিযোগের ভিত্তিতে স্ত্রী নিপা আক্তার (৩৪) কে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
জানা যায়, গত ১৫ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩ টা সময় কোনাবাড়ী থানাধীন জরুন উত্তর পাড়া আব্দুর রশিদের বাসা থেকে নিপাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিপা আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দক্ষিণ গাবুড়া গ্রামের আব্দুস সাত্তার এর মেয়ে। স্বামী আবুল হোসেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কৃষ্ণকাঠি গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তারা ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করেন।
বাসার মালিক আব্দুর রশিদ এ প্রতানিধিকে জানান, গত
১২ জানুয়ারি শুক্রবার রাত দেড়টা সময় আবুল হোসেনের চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙ্গে যায়, হৈ-চৈ শুনে আমারও ঘুম ভেঙ্গে যায়। কি হয়েছে জানতে চাইলে, ভাড়াটিয়া আবুল হোসেনের প্রথম স্ত্রী নিপা আক্তার বলেন, পুরুষাঙ্গে পোকায় কামড় দিয়েছে। এর পরপরই আবুল হোসেনকে প্রথমে কোনাবাড়ী ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ওই রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরী বিভাগের ডাক্তার আমার মুঠোফোনে ফোন করে জানান, আবুল হোসেনের পুরুষাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। তখনই আমরা বিষয়টি জানতে পারি। বাড়িওয়ালা আরো বলেন, ১৪ জানুয়ারী রোববার রাতে তার স্ত্রী নিপা আক্তার আবার বাসায় আসে। আবুল হোসেনের ব্যাপারে আমরা তাকে জিজ্ঞেস করলে সে বলে তার স্বামী সুস্থ আছে। ১৫ জানুয়ারী সোমবার দুপুর পর্যন্ত বাসায় থাকলেও বিকেলে নিপা আক্তার বাসা থেকে পালানোর চেষ্টা করে। পরে আমরা তাকে আটক করি। বিষয়টি কোনাবাড়ি থানা পুলিশকে অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
আবুল হোসেনের ছোট স্ত্রী হাফসা বেগম বলেন, আমার স্বামী শারীরিক ভাবে অসুস্থ ছিল। গত ৬ বছর আগে আমার সাথে তার বিয়ে হয়েছে। আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। আমার স্বামী অসুস্থ থাকায় ঠিক মতো কাজ করতে পারতো না। আমরা দুজনই গার্মেন্টসে চাকরি করে চলতাম। কি কারনে সে এমন ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না ? দ্বিতীয় স্ত্রী আরো বলেন, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার স্বামীকে বর্তমানে উত্তরা সিনসিন জামান হসপিটালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান খান জানান, খবর পেয়ে গত ১৫ জানুয়ারী সোমবার বিকেল সাড়ে তিনটায় নিপা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন নিপা আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories