রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পৌর মেয়রের বাড়ি থেকে অস্ত্র-মাদকসহ কোটি টাকা উদ্ধার

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৯৪ বার

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে নগদ টাকা, অস্ত্র ও মাদক পাওয়া গেছে। মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার বাসায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছেন মেয়র মুক্তার আলী। স্ত্রী জেসমিন বেগমসহ মেয়রের দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মঙ্গলবার রাতে পৌর মেয়রের নেতৃত্বে তার লোকজন আড়ানী বাজারের পল্লী চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন ওরফে মজনুর বাড়িতে হামলা চালায়। পূর্বশত্রুতার জেরে ওই হামলায় মজনু ছাড়াও তার স্ত্রী ও শিশু সন্তান আহত হন। এই ঘটনায় রাতেই থানায় অভিযোগ দেন হামলার শিকার মজনু। পরে মেয়রের বাসায় অভিযান চালায় থানা পুলিশ। কিন্তু ওই সময় মেয়র মুক্তার আলীকে বাসায় পাওয়া যায়নি। তবে বাসায় নগদ ৯৪ লাখ ৮৮ হাজার টাকা, গুলিসহ চারটি পিস্তল, ইয়াবা, হেরোইন, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories