সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

গাজীপুরে রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ আটক ওসি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ বার

গাজীপুরে রিসোর্টে দ্বিতীয় স্ত্রী সহ আটক হয়েছেন জয়দেবপুর থানার ওসি। তিনি গোপনে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে রেখেছিলেন একটি রিসোর্টে।রিসোর্টে একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পর দ্বিতীয় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
বৃহস্পতিবার আটকের পর ঘটনার বিস্তারিত জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারকৃত ওসি সৈয়দ মিজানুর ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানার ওসি হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা, নির্বাচনের আগে দেশের বিভিন্ন থানার ওসিদের একযোগে বদলির আদেশ দেন নির্বাচন কমিশন। ওই সময় সৈয়দ মিজানুর ইসলাম মানিকগঞ্জ সদর থানা থেকে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় বদলি হয়ে আসেন। জয়দেবপুর থানায় আসার পূর্বে প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন তিনি। নতুন কর্মস্থলে আসার পর বাসা ভাড়া না নিয়ে তার দ্বিতীয় স্ত্রীকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় গ্রিন শালবন নামের একটি রিসোর্টে নিয়ে রাখেন।
গত বুধবার রাতে ওসি মিজানুর ও তার দ্বিতীয় স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই রিসোর্ট থেকে তাকে আটক করে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পুলিশ সুপার একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, একজন ওসি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে গোপন করে রেখেছেন, যা অনৈতিক। তার দ্বিতীয় স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, মৌখিকভাবে শুনেছি তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো কাগজপত্র পাইনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories