বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

করোনা নিয়ে কোনও গুজবে কান দেবেন না: সজীব ওয়াজেদ জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৭১ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন থাকুন।

এ সময় করোনা নিয়ে কোনও গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি।মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাসের সতর্কতাবিষয়ক ওই পোস্টে সজীব ওয়াজেদ জয় স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও ভ্যাকসিন সম্পর্কিত বিষয়াদিও তুলে ধরেন।

কোনও তথ্য শুনে বিশ্বাস করার আগে তা যাচাই করার আহ্বান জানিয়ে কোভিড-১৯ সংক্রান্ত জরুরি প্রয়োজনীয় নাম্বারগুলো তিনি সেখানে উল্লেখ করেন। সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, জাতীয় তথ্য সেবা: ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন: ১৬২৬৩, আইইডিসিআর: ১০৬৫৫।

এছাড়া তিনি ওই পোস্টে আরও কিছু হটলাইন নাম্বার উল্লেখ করেন। সেগুলো হলো: ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯,  ০১৩১৩৭৯১১৪০, ০১৩২১১৭৩৮৬৫।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories