সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

গাজীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় মালিক মাফিজ মণ্ডল নিহত

শিমু আক্তার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ডোবায় পড়ে মো. মাফিজ মণ্ডল [৬৫]-নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি আশপাশের লোকজন দেখতে পেয়ে ডোবা থেকে দরজা ভেঙ্গে গাড়ির মালিককে মৃত অবস্থায় বের করে আনে।
বৃহস্পতিবার সকালে মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামের গাজীপুর-বদনীভাঙ্গা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাফিজ মণ্ডল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার পুত্র। তিনি এই প্রাইভেটকারের মালিক।
জানা যায়, মফিজ মণ্ডল তিনদিন আগে ঢাকার শোরুম থেকে নতুন প্রাইভেটকার ক্রয় করেন। গাড়ি কেনার লেনদেন ও কিছু কাজ বাকি ছিল। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে প্রাইভেটকারের বাকি কাজ সম্পন্ন করতে বাড়ি থেকে রওনা দেন। কিছুদুর যাওয়ার পর বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দরজা ভেঙ্গে বের করার আগেই মালিকের মৃত্যু হয়। মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories