শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার

দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভার শপথ গ্রহণের ৫ দিনের মাথায় বড় ধরনের সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।তিনি নির্দেশ দিয়েছেন যেসব হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নেই সেগুলো বন্ধ করতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল ক্লিনিক বন্ধ না হলে মন্ত্রণালয় কঠিন পদক্ষেপ নেবে।
শিশু আয়ানের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় খাতনা করতে গিয়ে ইউনাইটেড হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। হাসপাতালের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে এরকম কার্যক্রম সমর্থনযোগ্য না।
এর আগে রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,আমরা যদি সবাই আন্তরিকভাবে কাজ করি তবে কোনো কিছুই অসম্ভব নয়। পাঁচ থেকে পাঁচশ বেডে (বার্ন ইউনিট) উন্নীত করতে আমার অনেক কষ্ট হয়েছে। প্রথম প্রথম আমি অনেকের কাছে গিয়েছি। আমাকে অনেকে ফিরিয়ে দিয়েছেন এমনকি আমার ফাইল ছুড়ে মেরেছে এরকম ঘটনাও আছে, কিন্তু আমি ধৈর্য ধরেছি।
ডা. সামন্ত লাল সেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য আমি চেষ্টা করবো। ওটা করতে পারলে ঢাকা শহরে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে না। আমি প্রত্যেকটা হাসপাতালে যাবো। কী কী সমস্যা আছে জানবো। তারপর আমি একটা কর্মপরিকল্পনা তৈরি করবো।
এদিকে সারাদেশের অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্য পাঠাতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের দেওয়া চিঠিতে বলা হয়েছে,আপনার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল,ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় ৭ কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories