শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

চালের মূল্যে ঊর্ধ্বগতি : তদারকিতে নামছে ৪ টিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ বার

ঢাকা মহানগরে চালের মূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে চলমান ওএমএস কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনতে এবং বাজার তদারকি করতে আকস্মিক পরিদর্শনের জন্য ৪টি ভিজিলেন্স টিম গঠন করেছে খাদ্য অধিদপ্তর।
মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সমন্বয়ে এসব টিম গঠন করে আদেশ জারি করেছে অধিদপ্তর।
এতে বলা হয়, প্রতিদিন একটি টিম নির্ধারিত দিনে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পরামর্শ অনুযায়ী কমপক্ষে ৪টি ওএমএস বিক্রয়কেন্দ্র (দোকান ও ট্রাকসহ) এবং ২টি বাজার পরিদর্শন করবে। নির্ধারিত ছক মোতাবেক পরিদর্শন প্রতিবেদন পরবর্তী কর্মদিবসের মধ্যেই মহাপরিচালক খাদ্য অধিদপ্তর বরাবর দাখিল করবে।
প্রতিটি টিমের সমন্বয়কারীও মাঝে মাঝে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতিক্রমে ভিজিলেন্স টিমের সঙ্গে পরিদর্শনে অংশগ্রহণ করবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশিত জরুরি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে।
খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জনগণকে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে বর্তমানে ঢাকা মহানগরীসহ সকল সিটি করপোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে।
চলতি মাসে পর্যাপ্ত মজুদ থাকার পরও হঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম। মোটা থেকে মাঝারি সব ধরনের চালের দামই বেড়েছে। বাজার ও মোকাম সূত্রে জানা গেছে মানভেদে চালের দাম কেজিতে ২ থেকে ৬ টাকা বেড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories