বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোপার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৭৮ বার

কোপা আমেরিকা কাপের দ্বিতীয় সেমিফাইনালে জমজমাট লড়াই উপহার দিলো কলম্বিয়া ও আর্জেন্টিনা। যেখানে টাইব্রেকারে গিয়ে শেষ হাসি হাসল আর্জেন্টিনা। ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হলো আর্জেন্টাইনরা।

বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়।ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় লিওনেল মেসির দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন লটারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে এডউইন কারদোনার অ্যাসিস্ট থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস দিয়াজ।এরপর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফলাফল নির্ধারণ না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে জিতে ফাইনালে ব্রাজিলের সঙ্গী হয় আর্জেন্টিনা।

খেলা শুরুর চার মিনিটের মাথায় লিওনেল মেসির দুর্দান্ত এক মুহূর্তের দেখা মেলে। ডি-বক্সের ভেতর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মাঝখানে থাকা লটারো মার্টিনেজের দিকে ক্রস করেন মেসি। লাফিয়ে উঠে লটারো বলে মাথা ছোঁয়ালেও তা গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।

প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও ম্যাচের সাত মিনিটের মাথায় দলকে লিড এনে দেন লটারো। ডি-বক্সের ভেতর বল পেয়ে গোলের দিকেই এগোচ্ছিলেন মেসি কিন্তু জায়গা করে নিতে পারেননি শট নেওয়ার। তাই তো বল ব্যকপাস দিয়ে দেন লটারোর উদ্দেশে। এমন সহজ সুযোগ পেয়ে বল জালে পাঠাতে একচুলও ভুল করেননি লটারো। এতেই ১-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা।

গোল হজমের মাত্র দুই মিনিটের মাথায় সমতায় ফিরতে পারতো কলম্বিয়া। বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস ডি-বক্সের ভেতর পেয়ে শট নেন হুয়ান কুয়াদ্রাদো থেকে গোলরক্ষকের খুব কাছে গিয়ে শট নিলেও এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করতে পারেননি তিনি।

এরপর ম্যাচের ৩৬তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে ওটামেন্ডি বল বিপদমুক্ত করলে ডি-বক্সের বাইরে বল পান বোররে। তাঁর নেওয়া শট আর্জেন্টিনার ডিফেন্ডারের গায়ে লেগে হালকা দিক পাল্টে গোলপোস্টে লেগে বেরিয়ে যা।কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেনাল্টি শ্যুট-আউটে হারিয়ে করে চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা শেষ আটে ৩-০ গোলে হারায় ইকুয়েডরকে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories