মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

ভোটে বড় সহিংসতা না হওয়ায় ইইউ, এনডিআই-আইআরআই’র সন্তোষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো সহিংসতা না হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তারা এ সন্তোষ প্রকাশ করেন।
বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ না খুললেও ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এমন তথ্য জানান।
তিনি বলেন, তারা মূলত নির্বাচনের বিভিন্ন আইন সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া দেশের বড় একটি রাজনৈতিক দলের ভোট বর্জনসহ ওইদিন হরতাল ডাকার পরও দ্বাদশ জাতীয় নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতা বা হত্যাকাণ্ডের ঘটনা না ঘটায় তারা বেশি সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশ ত্যাগের আগে আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করে বিভিন্ন তথ্য তুলে ধরবেন।
বৈঠকের বিষয়ে ইসির আইন শাখার যুগ্মসচিব মাহবুবার রহমান সরকার বলেন, তারা নির্বাচনে আইনের প্রায়োগিক দিকগুলো জানতে চেয়েছেন। খুঁটিনাটি বিষয়গুলো আমাদের তরফ থেকে জানানো হয়েছে।
এর আগেও তারা কয়েকবার বৈঠক করে আইন-বিধি জেনে নিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories