শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

পাকিস্তানে মুরগির কেজি ৬১৫ রুপি, ডিমের ডজন বেড়ে ৪০০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৮২ বার

পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার বেড়েছে মূল্যস্ফীতিও। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। পাকিস্তানের লাহোরে প্রতি ডজন ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০০ পাকিস্তানি রুপিতে। এ ছাড়া সরকার নির্ধারিত ১৭৫ রুপি কেজির বিপরীতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ রুপি। স্থানীয় সরকার পণ্যের দাম নির্ধারণ করে দিলেও তা মানছে না ব্যবসায়ীরা। গত ডিসেম্বর মাসে অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) ন্যাশনাল প্রাইস মনিটরিং কমিটিকে (এনপিএমসি) প্রাদেশিক সরকারের সঙ্গে নিয়মিত সমন্বয় অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে। বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মজুত ও মুনাফাবৃত্তি ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরও পণ্যের দামের লাগাম টানা যায়নি। ২০২৩-২০২৪ অর্থবছরে নভেম্বর মাস পর্যন্ত পাকিস্তানের ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৩৯৯ ট্রিলিয়ন রুপি যা আগের তুলনায় ১২ দশমিক ৪৩০ ট্রিলিয়ন রুপি বেড়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ৪০ দশমিক ৯৫৬ ট্রিলিয়ন রুপি এবং বৈদেশিক ঋণ ২২ দশমিক ৪৩৪ ট্রিলিয়ন রুপি। বিশ্ব ব্যাংক বলছে, পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন শুধু উচ্চবিত্ত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ। ফলে অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে দেশটি তার সমপর্যায়ের দেশগুলোর থেকে পিছিয়ে রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories