সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

আইনজীবীর আদালত অবমাননার শুনানি ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৬৬ বার

সুপ্রিম কোর্টের সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ সোমবার এই মুলতবির আদেশ দেন। নির্ধারিত দিন সাত আইনজীবীকে আদালতে উপস্থিত থাকতে হবে। সাত আইনজীবী হলেন কায়সার কামাল, এ জে মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম। তারা সকলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা। আপিল বিভাগের দুজন বিচারপতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের সূত্র ধরে সাত আইনজীবীর বিরুদ্ধে গত বছরের ২৯ আগস্ট আদালত অবমাননার অভিযোগ আনা হয়। আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা। তার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। আদালত অবমাননার আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে গত বছরের ২৭ আগস্ট সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে কয়েকটি লাইন উদ্ধৃত করা হয়। বিচারপতিদের নিয়ে ব্যানার-লিফলেটসহ বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল-অবস্থনের ছবিও আবেদনে যুক্ত করা হয়।
গত বছরের ৩০ আগস্ট আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য উঠেছিল। সেদিন আপিল বিভাগ আদালত প্রাঙ্গণে সমাবেশ, মিছিল না করতে হাইকোর্টের ২০০৫ সালের ২৩ মে দেয়া আদেশ কঠোরভাবে মেনে চলতে সবাইকে নির্দেশ দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories