শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় খিচুড়ি খাওয়ানোর চেষ্টা, গলায় আটকে মারা গেল শিশু

জেলা প্রতিনিধি, চাঁদপুর
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৯৩ বার

চাঁদপুরে ঘুমের মধ্যে শিশুকে খিচুড়ি খাওয়ানোর সময় খাদ্যনালীতে খাবার আটকে মায়মুনা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ৯ মাস।চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের কাউনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা মো. মিলনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, খাবারের সময় হয়ে গেলেও ঘুমিয়ে ছিল শিশু মায়মুনা। তাই তার মা ঘুমের মধ্যেই তাকে রান্না করা খিচুড়ি খাওয়াতে শুরু করেন। খাওয়ার এক পর্যায়ে মায়মুনার শ্বাসনালীতে খাবার আটকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের জ’রুরি বিভাগ থেকে জানানো হয়, দুপুর ১টার সময় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। কিন্তু তার আগেই শিশুটি মা’রা যায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কামরুল ইসলাম জানান, শিশুদেরকে ঘুমের মধ্যে বা কান্নারত অবস্থায় কখনোই খাওয়ানো উচিত নয়। শিশুদের খাওয়ানোর কিছু নিয়ম রয়েছে। প্রত্যেক বাবা-মার উচিত এসব নিয়ম জেনে রাখা। তাহলেই শিশুরা এ ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories