শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনায় দেশের অবস্থা খুবই খারাপ : প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭৯ বার

করোনায় দেশের অবস্থা খুবই খারাপ। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।আদালত খুলে দেয়ার আর্জি জানানোয় সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে উদ্দেশ করে মঙ্গলবার (৬ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়ালি বেঞ্চ এ মন্তব্য করেন তিনি।

সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্ট বিভাগের অধিক সংখ্যক বেঞ্চ খুলে দেয়ার দাবি তোলেন। তখন প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি খবর রাখেন ? দেশের অবস্থা খুব খারাপ।ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, মাই লর্ড সেটি তো জানি। আমি অন্য একটা বিষয়ে বলতে চাই। সেটি হলো লকডাউন ঘোষণার পূর্বে দেয়া হাইকোর্টের আদেশগুলো পাঠানো/কমিউনিকেট করার ব্যবস্থা করুন। অন্যটি হলো সুপ্রিম কোর্টের করোনা টেস্টের বুথটি খোলা রেখে আইনজীবীদের টেস্টের সুযোগ করে দিন।তখন প্রধান বিচারপতি বলেন, আমি তো বাইরের লোক আসতে দিতে চাই না।এ বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আজকের আপিল বিভাগে শুনানির শুরুতে কোর্ট খুলে দেয়ার বিষয়ে কথা শুরু করেছিলাম। কিন্তু প্রধান বিচারপতি এ বিষয়ে কথাই বলতে দিলেন না। তিনি বললেন, দেশের অবস্থা খুব খারাপ। তবে প্রধান বিচারপতি আমাদের অন্য দাবি মেনে নিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories