বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সন্দ্বীপে ডিবি পুলিশের বিশেষ অভিযান, আটক-৩

সন্দ্বীপ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে নির্বাচনের পূর্ব ও পরবর্তী সময়ে। এসব ঘটনায় থানায় একাধিক মামলাও হয়েছে। সন্দ্বীপে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে চট্টগ্রাম ডিবি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।
শনিবার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের (শিল্পাঞ্চল ও ডিবি) নেতৃত্বে দ্বীপের বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
এসময় তিন জনকে আটক করা হয়েছে। আটককৃত তিনজন হচ্ছে মাইটভাঙ্গার মেহেদী এবং রহমতপুর ইউপি সদস্য জামাল ও শিমুল।রহমতপুর ইউপি সদস্য জামালের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সনাতনী ধর্মের একজন কে কানে ধরিয়ে উঠবস করানো ও হুকমি-ধমকির অভিযোগ রয়েছে। ১০ জানুয়ারী সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকারী কমিটির সদস্য কুলসুমা বেগম সুমি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর জীবনের নিরাপত্তা নিশ্চিতক্রমে নিজ বাড়ি ঘরে যাওয়ার ব্যাবস্হা গ্রহনের জন্য লিখিত আবেদন করেন। ৭ জানুয়ারী নির্বাচনে সুমি স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার বাউরিয়া ৬ নং কেন্দ্রে এজেন্ট ছিলেন।
এ ছাড়া নির্বাচন পরবর্তী সারিকাইত কাজীর গৌ তেমাথার সেলিমের দোকানের ভিতরে তুচ্ছ ঘটনায় হামলার অভিযোগে ১২ জানুয়ারি সন্দ্বীপ থানায় ১৪ জন আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৭৬/১/৩ এছাড়া সন্দ্বীপে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবি পুলিশ সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের বিশেষ অভিযান চলছে গতকাল থেকে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় চট্টগ্রাম -৩ (সন্দ্বীপ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাহফুজুর রহমান মিতা। নির্বাচিত হয়ে সন্দ্বীপের সন্তোষপুরে নেতা কর্মীদের উদ্যেশ্যে বলেন আমার সন্দ্বীপে কোন সন্ত্রাসী কার্যক্রম চলবেনা, যারা সন্ত্রাসী কার্যক্রম করতে চান তার সন্দ্বীপ ছেড়ে যান। তিনি আরো বলেন আমি শান্তির সন্দ্বীপ চাই, যারা বিশৃঙ্খলা করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories