ঢাকার তেজগাঁও এলাকার বিএফডিসি গেইট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত কয়েকজন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে গিয়ে চিকিৎসাধী দেওয়া হচ্ছে।
শনিবার ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে একটি বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন রাত পৌনে ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে। ভোর সাড়ে ৫ টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নারী ও শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তাৎক্ষণিকভাবে তা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানাতে পারেননি।
বস্তিতে বসবাসকারীরা বলছেন, তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে কমপক্ষে ৩০০ এর মতো ঘর ছিল। আগুনে বস্তির প্রায় সব ঘরই পুড়ে গেছে বলে তাদের অভিযোগ।
Leave a Reply