সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

কুয়াশা কেটে যাওয়ায় দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৩ বার

ঘন কুয়াশায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট এবং শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৬টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়েছে।
এর আগে, রাত সাড়ে ১২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
অপরদিকে, সকাল ৮টার দিকে চালু হয়েছে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল। এর আগে, রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ ও নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories