রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস উদ্বোধন গাজীপুরে

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৩১ বার

গাজীপুর জেলার যে সমস্ত মানুষ প্রবাসে রয়েছেন বা দেশে এসেছেন অথবা যারা আগামীতে বিদেশে যেতে চান তাদের কাছে সরকারের সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুর শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নীচ তলায় অফিস উদ্বোধন করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: শহীদুল আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। 

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, গাজীপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিল্প অধ্যুষিত জেলা। এ জেলার বহু লোক বর্তমানে প্রবাসে কর্মরত রয়েছেন এবং প্রতি বছরই চাকরির উদ্দেশ্যে বহুকর্মী বিভিন্ন দেশে গমন করে থাকেন। বর্তমানে এ করোনাকালে যারা বিদেশ থেকে এসেছিলেন, কিন্তু এখন ফেরত যেতে চান, তাদের টিকা গ্রহণ, নাম নিবন্ধনসহ নানা প্রয়োজনে করোনাকালের নানা সমস্যা অতিক্রম করে ঢাকায় গিয়ে কাজ করতে হয়। তাদের এ দুর্ভোগ লাঘবের জন্য জেলায় কর্মসংস্থান ও জনশক্তি অফিস খুবই প্রয়োজন ছিল।
 
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: শহীদুল আলম বলেন, জেলা প্রশাসকের চিঠি পাওয়ার পর আমরা দ্রুত সময়ের মধ্যে গাজীপুরের বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের নিবন্ধনসহ অন্যান্য সকল কার্যক্রম সম্পাদনের জন্য ঢাকার পরিবর্তে যাতে নিজের জেলায় কাজ করতে পারেন সেজন্য এ অফিসিটি স্থাপন করা হয়েছে।এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories