বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডিমের কাবাব তৈরির রেসিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ বার

কাবাব কম বেশি সবাই পছন্দ করে থাকেন। যারা ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ করেন, তাদের কাছে এটি বেশ প্রিয়। মাংস দিয়ে তৈরি কাবাব সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও এটি তৈরি করা যায় ডিম দিয়েও।
তাহলে জেনে নেয়া যাক ডিমের কাবাব তৈরির রেসিপি:
উপকরণ
১. ডিম- ৬টি
২. ধনিয়া পাতা কুচি- ১ মুঠো
৩. গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
৪. লাল মরিচ গুঁড়া- দেড় চা চামচ
৫. পানি- হাফ কাপ
৬. লবণ- প্রয়োজন মতো
৭. বেসন- আধা কাপ
৮. পেঁয়াজ কুচি- ১ টি
৯. কালো মরিচ- ১ চা চামচ
১০. ব্রেড ক্রাম্বস-১ কাপ
১১. পরিশোধিত তেল- ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
এক চিমটি লবণ দিয়ে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর ডিমগুলোকে গ্রেট করে নিন। এরপর তাতে ব্রেড ক্রাম্বস ও তেল ছাড়া বাকি সব উপকরণ মিশিয়ে নিন। মিশ্রণে ১-২ টেবিল চামচ পানি মেশান।
ব্রেড ক্রাম্বস আলাদা করে রাখুন। মিশ্রণটি হাত দিয়ে ভালো করে মাখুন যাতে একটি মসৃণ টেক্সচার তৈরি হয়। স্বাদ অনুযায়ী মশলা ঠিক করুন এবং মিশ্রণ থেকে ১০টি কাবাবের আকৃতি দিন। প্রতিটি কাবাবকে ব্রেডক্রাম্বে ডুবিয়ে ভালোভাবে প্রলেপ দিন।
কড়াইতে তেল গরম করে কাবাবগুলোকে অল্প আঁচে সময় নিয়ে ভাজুন। সোনালি হলে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডিমের কাবাব। সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories