রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশ থেকে ফের নার্স নেবে কুয়েত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৯৭ বার

বাংলাদেশসহ কয়েক দেশ থেকে আরও দুই হাজার নার্স নিয়োগ দিতে চায় কুয়েত। দেশটিতে যেসব নতুন হাসপাতাল ও ক্লিনিক তৈরি করা হয়েছে সেখানে এসব নার্স নিয়োগ দেওয়া হবে।
যেসব দেশ থেকে নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে কুয়েত সরকার সেগুলো হলো- ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও ফিলিপাইন।
কুয়েতের স্বাস্থ্যসেবায় কর্মশক্তি বাড়াতে এবং দেশটির চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নতিতে অবদান রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ২২ হাজার ২১ জন নার্স নিয়োগ করেছে। যাদের মধ্যে এক হাজার ৪ জন স্থানীয় নাগরিক। বাকি ২১ হাজার ১৭ জন প্রবাসী।
এর আগে কয়েক দফায় বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে নার্স নিয়োগ দেওয়া হয়। যারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশটিতে বেশ সুনাম অর্জন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories