মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ অভিবাসী আটক এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা কুষ্টিয়া কোর্ট স্টেশনে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, ট্রেন অবরোধের জন্য আরেক মামলা যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

কলকাতা প্রেসক্লাবে সংবর্ধিত হলেন শাবান মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৮৫ বার

বাংলাদেশ হাইকমিশন দিল্লীতে কর্মরত মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদকে সংবর্ধনা জানিয়েছেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক। এসময় কলকাতার শীর্ষস্থানীয় দৈনিকের জ্যেষ্ঠ সাংবাদিক, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতার প্রথম সচিব (প্রেস) ড. মোফাকখারুল ইকবাল উপস্থিত ছিলেন। 

শাবান মাহমুদকে কলকাতা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ক্রেস্ট ও উত্তরীয়’র মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। এসময় শাবান মাহমুদ বলেন, যে প্রেসক্লাবে আমি সম্মানিত হলাম, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের জায়গা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কলকাতা প্রেসক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ প্রেসক্লাবের সকলের জন্য রইলো আমার প্রাণঢালা ভালোবাসা ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories