শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

গাইবান্ধার সাঘাটা উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার

গাইবান্ধার সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার হাট ভরতখালী মোড়ে এ ঘটনা ঘটে।
গুরুত্বর অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।
জাহাঙ্গীর কবীর গাইবান্ধা জেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার ভাগনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি।
ফারজানা রাব্বী বুবলী ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে। দলের মনোনয়ন বঞ্চিত হয়ে ফারজানা রাব্বী বুবলী ট্রাক প্রতীকে নির্বাচন করেন।
এদিকে জাহাঙ্গীর কবীরের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত দাবি করে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম স্বপন বলেন, ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর কবিরের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। রড ও লাঠি আঘাতে তার হাত-পা ভেঙে ফেলা হয়।
হামলার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাড়ি ফেরার পথে বিকেলে হাট ভরতখালী মোড়ে পথরোধ করেন একদল দুর্বৃত্ত। এসময় তারা সিএনজি থেকে জাহাঙ্গীর কবীরকে নামিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তবে কারা এ হামলায় জড়িত সেটি জানা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories