রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মুন্সীগঞ্জে আত্মহত্যা করা যুবকের পরিবারের পাশে বিএনপি

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১০৮ বার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় লকডাউনে কাজ না থাকায় সন্তানদের খাবার জোগাড় করে দিতে না পারায় দ্বীন ইসলাম (২৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করায় তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

মঙ্গলবার সকালে সদর উপজেলা চর মুক্তারপুরে দ্বীন ইসলামের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের পক্ষ থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ এই সহায়তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়েত আলী দেওয়ান, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা ডালিম, বিএনপি নেতা মানিক ও জেলা শাখার স্বেচ্ছাসেবকের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মাহমুদ।

উল্লেখ্য, করোনার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের খাবার জোগাড় করতে না পেরে দ্বীন ইসলাম রবিবার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত দ্বীন ইসলাম বরিশালের কাউনিয়া এলাকার গৌতমের ছেলে। তিনি মা, স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে মুক্তারপুর ভাড়া বাসায় থাকতেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories