বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

কুড়িগ্রামে ফের বাড়ছে ধরলা নদীর পানি

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১১১ বার

কুড়িগ্রামে মঙ্গলবার স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদনদীর পানি আবার বাড়ছে। তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার দুপুর তিনটার দিকে ধরলা নদীর পানি সকাল থেকে ১২ সেন্টিমিটার বেড়েছে। তবে কয়েকদিন যাবত তলিয়ে থাকা চর ও দ্বীপচরের শাকসবজি ও পাটখেতসহ বিভিন্ন ফসলগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কয়েকদিনের প্রবল বর্ষণে ও উজানের ঢলে জেলার নদী তীরবর্তী প্রায় অর্ধশতাধিক চরে ও দ্বীপচরে পানি উঠে।অনেকের ঘরে পানি উঠায় তারা উঁচু জায়গায় আশ্রয় নেন।ওইসব এলাকায় রাস্তা ঘাট ও গ্রামীণ সড়কগুলোর কয়েক জায়গায় ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে পানি কমা বাড়ার কারণে জেলার বিভিন্ন এলাকা জুড়ে নদী ভাঙন চলছে। জেলার ভূরুঙ্গামারীতে দুধকুমোর নদের ভাঙনের হুমকিতে ৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি হাইস্কুলসহ ৯ টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও ধরলার উজানে সদরের সারডোব, তিস্তার রাজারহাটের ঘড়িয়ালডাঙা এলাকায়ও ভাঙছে নদী। রাজারহাটে তিস্তার ভাঙন চলছে ঘড়িয়ালডাঙায় চর খিতাব খাঁ ও গতিয়াশ্যামে। এসব এলাকায় গত এক সপ্তাহে প্রায় শতাধিক ঘরবাড়ি চলে গেছে নদীগর্ভে।অনেকে উঁচু বাঁধ কিংবা খোলা আকাশে আশ্রয় নিয়েছেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বন্যার্ত ও নদী ভাঙনের শিকার মানুষের জন্য জিআর চাল ৩৭৫ মে.টন ও নগদ টাকা দেয়া হয়েছে, এগুলো ইউএনওরা প্রদান করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories