মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

হালুয়াঘাট-ধোবাউড়া আসনে স্বতন্ত্র প্রার্থী সায়েম বিজয়ী

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ বার

ময়মনসিংহ-১, হালুয়াঘাট-ধোবাউড়া সংসদীয় আসনে ১৯ হাজার ৬শত ৭৯ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম ট্রাক প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্ধী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মিষ্টার জুয়েল আরেং। হালুয়াঘাট সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আবিদুর রহমান ও ধোবাউড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাত শারমিন সুত্রে এ তথ্য নিশ্চিৎ হওয়া গেছে। হালুয়াঘাট-ধোবাউড়া দুই উপজেলায় ট্রাক প্রতীক নিয়ে মাহমুদুল হক সায়েম পেয়েছেন ৯৩ হাজার ৫শত ৩১ ভোট ও দুই উপজেলায় নৌকা প্রতীক নিয়ে মিষ্টার জুয়েল আরেং পেয়েছেন ৭৩ হাজার ৮শত ৫২ ভোট। হালুয়াঘাট উপজেলায় ট্রাক প্রতীক নিয়ে মাহমুদুল হক সায়েম ৫৮ হাজার ৭শত ৯৯ ভোট, ধোবাউড়া উপজেলায় ৩৪ হাজার ৭শত ৩২ ভোট পেয়েছেন। নৌকা প্রতীক নিয়ে মিষ্টার জুয়েল আরেং হালুয়াঘাটে ৪৭ হাজার ভোট ও ধোবাউড়া উপজেলায় ২৫ হাজার ৯শত ৩ ভোট পেয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories