শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

যেভাবে রাঁধতে পারেন হাঁসের ঝাল মাংস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ বার

শীতের মৌসুমে বিকেলে বা সন্ধ্যার নাশতায় হাঁসের মাংস অনেকেরই প্রিয়। সুস্বাদু এই মাংস দিয়ে অনেক রকম পদ রান্না করা যায়। তবে যারা সহজ ও সাধারণ রেসিপি বেশি পছন্দ করেন, তাদের জন্য সহজ একটি পদ হতে পারে হাঁসের ঝাল মাংস। যার সাথে ধোঁয়া ওঠা গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। চাইলে কিন্তু সহজেই তৈরি করা যায় ঝাল চিতই। একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ।
চলুন প্রথমে জেনে নেওয়া যাক হাঁসের ঝাল মাংস রেসিপি-
তৈরি করতে যা লাগবে
হাঁস- ১টি
পেঁয়াজ কুচি- ২ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ২ চা চামচ
মরিচের গুঁড়া- ২ চা চামচ
এলাচ- ৪টি
কাঁচা মরিচ- ৬টি
আস্ত শুকনো মরিচ- ৩টি
তেল- আধা কাপ
জিরা গুঁড়া- ১ চা চামচ
লবণ- ২ চা চামচ
জায়ফল গুঁড়া- এক চিমটি
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটা পাত্রে হাঁসের মাংস নিয়ে এতে সব মশলা দিয়ে ভালো মত মেখে নিন। এরপর তেল দিয়ে দিন। মৃদু আঁচে মাংস ভালোমতো কষিয়ে নিন। তেল উপরে উঠে এলে মাংসে গরম পানি দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে কাঁচা মরিচ ও জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার হাঁসের ঝাল মাংস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories