ফেসবুকে একটি ছবি যা সারাদেশে আলোড়ন তুলেছে। ঘটনাটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর-সদর বাজারে।
প্রাপ্ত তথ্যে, সোমবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পৌর-সদর বাজারের ডাক বাংলোর সামনে ওসি মো. সারোয়ার জাহান এর নেতৃত্বে পুলিশের টহল দলকে দেখে একজন শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ারে বসে হাউমাউ করে কেঁদে পুলিশের উদ্দেশ্যে কিছু বলতে ছিল। তখন ওসি সারোয়ার জাহান এগিয়ে গেলে প্রতিবন্ধী লোকটিকে তার সমস্যার কথা জিজ্ঞেস করেন।
এদিকে তার কথা শুনে তিনি নিজে নগদ অর্থ সহায়তায় দিয়ে রাস্তা পার করে হোটেল থেকে খাবার দিয়ে বলেন, আপনার আর কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন। এই কথা শুনে প্রতিবন্ধী লোকটি আনন্দে হাওমাউ করে কেঁদে উঠলেন এবং দুই হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
Leave a Reply