সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

করোনায় একদিনে ১৬৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭০ বার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯২ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১,৫২৫ জনের। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬৩১ জনের পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।

গতকাল সোমবার (৫ জুলাই) মহামারি করোনায় একদিনে দেশে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া এদিন নতুন করে করোনা শনাক্ত হয় ৯ হাজার ৯৬৪ জন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories