মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

জাহাঙ্গীর আলমের কোন লজ্জা শরম নাই-প্রতিমন্ত্রী রাসেল

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে নৌকার প্রার্থী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোন লজ্জা শরম নাই । তিনি একজন স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে নির্বাচন করছেন। প্রথমবার যখন নির্বাচন করেছেন দলের কেউ স্বতন্ত্র হয়ে দাঁড়ায় নাই। পরবর্তীতে যখন আজমত উল্লা খান দলের হয়ে নির্বাচন করতে দাঁড়ালেন, তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মাকে দাঁড় করালেন। তিনি যেভাবে মানুষকে কুরুচিপূর্ণ, অশোভন ভাষায় কটাক্ষ করে কথা বলছেন, যা নিজে না শুনলে বিশ্বাস করার মতো নয়।
এ সময় তিনি শিল্প প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকারের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন জাহাঙ্গীর আলম বলেছিলেন তার মা বিজয়ী হলে পাঁচ বছর কোন হোল্ডিং ট্যাক্স নেবেন না কিন্তু বিজয়ী হয়ে দ্বিগুণ তিন গুণ বাড়িয়ে দিয়েছেন, এটা কারোরই কাম্য নয়। তিনি বস্তিবাসীদের রক্ষা করবেন, ইতিপূর্বে তিনি মেয়র হয়ে বস্তিবাসীদের উচ্ছেদ করে সিটি ভবনের চেষ্টা করেছেন। এখন তিনি এসেছেন বস্তিবাসী রক্ষা করতে। আমি যে সকল উন্নয়ন করেছি সেগুলো তার চােখে পড়ে না। তিনি কি চোখে দেখেন না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং সার্বিক সহযোগিতায় ইজতেমা ময়দান, পানি পাম্প, স্কুল কেলজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট, রেলওয়ে লাইনের উপর ব্রিজ, বিদ্যুৎ, ষ্টেডিয়াম, স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল-মেডিকেল কলেজ স্থাপন করেছি।
বৃহস্পতিবার রাতে টঙ্গী থানা আওয়ামীলীগের সিনি: সহ-সভাপতি মনির আহম্মেদ এর সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা দেলােয়ার হোসেন এবং সাদেক হোসেন খানের সঞ্চালনায় ৫৫ নং ওয়ার্ডের নামাবাজার এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমি গাজীপুর এলাকায় কোটি কোটি টাকার কাজ করেছি। আজ পর্যন্ত আমি একটি টাকাও আত্মসাৎ করিনি। কখনো মানুষের জমি দখল করিনি, কারও আমানত খেয়ানত করিনি। আমার জানামতে, আমি কারও মনে কষ্ট দিইনি। তাই আমার বিশ্বাস আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এ সময় আরো বক্তব্য দেন, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বিকম, বৃহত্তম ময়মনসিংহ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু, নিউ মন্নু ফাইন কটন মিলস এর চেয়ারম্যান হারুন উর রসিদ। এছাড়া আওয়ামীলীগ নেতা মফিজ খান, সিদ্দিক, মিজান মাস্টার, হানিফ উদ্দিন লস্কর, নাসির উদ্দিন,মহিলালীগ পশ্চিম থানার আহবায়ক অয়শা আক্তার, ৫৫ নং ওয়ার্ড মহিলালীগ সভাপতি রাশিদা বেগম, ৫৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সালেহা বেগম, যুব মহিলালীগ নেত্রী সীমা আক্তার, নাজমা আক্তার, যুবলীগ নেতা সোলাইমান মিয়া, জাকির হোসেন, রঞ্জ সরকার, আলম মিয়া, তাতীলীগ নেতা মিস্টার, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরব, মাসুদ রানা, কৃষকলীগ নেতা সুমন আহম্মেদ ছাড়াও স্থানীয় শিল্পী সমিতির নেতা সৈলউদ্দিন এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাতীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories