মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

টঙ্গীতে জয়বাংলা শ্লোগান দিয়ে (ট্রাক প্রতীক) প্রার্থীর গণসংযোগে হামলা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯১২ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর-২ নির্বাচনী এলাকায় টঙ্গীতে প্রচারণাকালে হামলার শিকার হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিন ও তার প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। নগরীর টঙ্গী ৪৬, ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে একাধিক স্থানে নৌকা প্রতীকের সমথর্কদের দ্বারা তারা বাধা ও হামলার সম্মুখীন হন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা ৪৬ নম্বর ওয়ার্ডের তিস্তার গেট এলাকায় নৌকার শ্লোগান নিয়ে ট্রাক প্রতীকের গণসংযোগে বাধা দেয়। এর পর ট্রাক প্রতীকের গণসংযোগের মিছিলটি ৪৮ নম্বর ওয়ার্ডের বনমালা রেলগেট এলাকায় পৌছালে নৌকার কর্মী-সমর্থকরা জয় বাংলা ও নৌকার শ্লোগান নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলীম উদ্দিন বুদ্দিন ও তার প্রধান নির্বাচন সমন্বয়কারী জাহাঙ্গীর আলমকে লক্ষ করে রেলপথের পাথর ছুড়ে মারে। এরপর তারা গণসংযোগ করে ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদ নগর ৮ নম্বর ব্লক মোড়ে পূর্ব নির্ধারিত পথসভায় গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা করা কালে সেখানেও একটি ভবনের উপর থেকে ইট পাটকেল ছুড়ে মারা হয়। তবে এসব ঘটনায় তাৎক্ষনিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরশাদ নগর ৮ নম্বর মোড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা নৌকার মিছিল নিয়ে ট্রাক প্রতীকের পথসভার ভেতর ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পথসভা সংক্ষিপ্ত করে ট্রাক প্রতীকের প্রার্থী ও তার প্রধান নির্বাচন সমন্বয়কারী কর্মী-সমর্থকদের নিয়ে ট্রাক প্রতীকের মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে চলে যান। একই সময় নৌকার শ্লোগান নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকরা পেছন দিক থেকে ট্রাক প্রতীকের মিছিল অনুসরণ করে সামনে অগ্রসর হয়। এক পর্যায়ে নৌকার মিছিলের একাংশ ট্রাকের মিছিলের ভেতর ঢুকে পড়লে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু হয়। এ সময় সংঘর্ষ এড়াতে স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন ও তার নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর আলম কর্মী-সমর্থকদের নিবৃত্ত করে ৫০ নম্বর ওয়ার্ডের পূর্ব গাজীপুরায় গিয়ে গণসংযোগ করেন। এসব হামলার প্রতিক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন বলেন, পরাজয় নিশ্চিত জেনে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সমর্ধকরা দিশেহারা হয়ে আমাদের গণসংযোগে বাধা ও হামলার পথ বেছে নিয়েছে। সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন,পথসভায় হামলা ও বাধা প্রদানের কারণে বিশ্ব দরবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই প্রত্যাশিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর কাছে তিনি জোর দাবি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories