মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

নৌকার ২২ নেতাকর্মীর নামে মামলা টঙ্গী পশ্চিম থানায় মামলা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার

পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং আহতের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।
জানা যায়, পোস্টার ছেঁড়াকে কেন্দ্র লাল চান নামে ট্রাক প্রতীকের এক সমর্থক ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনায় এজাহার নামীয় ৭ জনসহ ১৫ জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে ২২ জন নৌকা সমর্থকের নামে এই মামলাটি দায়ের করেছেন
ট্রাক প্রতীকের কর্মী লাল চাঁনের স্ত্রী রুনা আক্তার।
মামলার এজাহার নামীয়রা হলেন-পলাশ, শরিফ, ইসতি, রাসেল, শ্যামল, জুয়েল ও হাসু। তারা সবাই ৫৭নং ওয়ার্ড সান্দারপাড়া এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, টঙ্গীর ৫৭নং ওয়ার্ডের তুরাগ নদীর পাড়ে সান্দার পাড়ায় ৩১ ডিসেম্বর নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত লাল চাঁন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা বলছেন, পারিবারিক ভাবে সৃষ্ট ঘটনাটিকে অবশেষে রাজনৈতিক ভাবে জড়িয়ে দেয়া হলো। উভয় পক্ষের নেতাকর্মীরা বিষয়টিকে রাজনৈতিক ভাবে ফায়দা নিতে কিছু পোষ্টার ছিড়ে অপপ্রচার করে বিশৃংখলা সৃষ্টি করেছে। যা এলাকার কারো কাম্য নয়। বিষয়টি নিয়ে মামলা হয়েছে, পুলিশ তদন্ত করছে আসল সত্য বেরিয়ে আসবে শীঘ্রই।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories