আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল,অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘœ ঘটতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ সীতাকুন্ডে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply