রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

যিনি পেতে পারেন কোপা আমেরিকার গোল্ডেন বুট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৮০ বার

শেষ হওয়ার পথে এবারের কোপা আমেরিকার জনপ্রিয় আসর। আজ পেরুকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল এবারের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল। অন্যদিকে এবার সকলে তাকিয়ে  আছেন আর্জেন্টিনার দিকে। তারা কী আসতে পারবে ফাইনালে। মেসিরা ফাইনালে উঠতে পারলে মুখোমুখি হতে হবে ব্রাজিলের। এতে দুই পরাশক্তির লড়াইয়ে কোপার ফুটবলে যোগ হবে নতুন উম্মাদনার।

এই পর্যায়ে শুরু হয়েছে গোল্ডেন বোট নিয়ে আলোচনা আর সমালোচনা। কে পাচ্ছেন এবারে গোল্ডেন বোট, মেসি নাকি নেইমার নাকি রোনালদো নাকি অন্য কেউ। তবে পরিসংখ্যান কিন্ত মেসিকে এগিয়ে রেখেছে। নিজেদের সবশেষ পাঁচ খেলায় ৪টি গোল করে চারটিতেই ম্যাচ সেরা হয়েছেন এ সুপারস্টার। কোপা আমেরিকায় এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন মেসি। ১৮১টি নিখুঁত পাস করেছেন টুর্নামেন্টে। যার মধ্যে গোলের সুযোগ এসেছিল ১৫বার। তার পাসে গোল এসেছে চারটি। 

যদি পারফরম্যান্সের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে অতীতের ব্যর্থতা গুছিয়ে কোপায় প্রথমবার গোল্ডেন বুটের সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক অধরা শিরোপাও জিততে পারেন। কোপার চলমান আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির পরই আছেন তার দুই সতীর্থ পাপু গোমেজ ও লাউতারো মার্টিনেজ। তারা দুটি করে গোল করেছেন। সমান দুই গোল করে তালিকায় আছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। দুটি করে গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে আছেন পেরুর দুই ফুটবলার আন্দ্রে ক্যারিলো ও জিয়ানলুকা লাপাদুলারও। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories