রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

২০ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৬৭ বার

করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জেলায় ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছে ৪৪ জন। এর মধ্যে খুলনায় ১৭ জন, কুষ্টিয়ায় ১২, চুয়াডাঙ্গায় ১০ এবং সাতক্ষীরায় ৫ জন মারা গেছে। 

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯ জন। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনায় একজন করে মারা গেছেন। এছাড়া বগুড়ায় ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত ৯ এবং উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।এদিকে, চট্টগ্রামে মারা গেছেন ৯ জন। জেলায় শনাক্তের হার প্রায় ৩৫.২ শতাংশ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন। এদের মধ্যে ২ জন করোনা রোগীরা আর বাকি ৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। গেল ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৭৩.৯৩ শতাংশ। এর আগের দিন ছিল ৫৯.৫৭ শতাংশ।

এছাড়া ময়মনসিংহে ৭, ঠাকুরগাঁওয়ে ৫, ফরিদপুরে ৬, টাঙ্গাইলে ৭, নোয়াখালীতে ২ এবং নেত্রকোনা ও জামালপুরে দুইজন মারা গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories