সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৬৩ বার

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।
রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি জানান, সোমবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে বলেও জানান ফেরিঘাটের এ ব্যবস্থাপক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories