সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ মাছ ব্যবসায়ীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৫৮ বার

সুনামগঞ্জের ছাতকে মাছবাহী একটি পিকআপ দুর্ঘটনায় তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়া আহত অন্য দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories