রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

প্রিমিয়ার লিগ: ২৯ বছরের মধ্যে ম্যানইউ এর কাছে প্রথম হার নটিংহ্যামের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার

প্রিমিয়ার লিগের খেলায় ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর রেকর্ড করলো নটিংহ্যাম ফরেস্ট।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যামের মাঠে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
প্রিমিয়ার লিগে এর আগে ইউনাইটেডের বিপক্ষে নটিংহ্যাম একমাত্র জয়টি পেয়েছিল ১৯৯৪ সালে; ওল্ড ট্র্যাফোর্ডের সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল তারা।
সিটি গ্রাউন্ডে দ্বিতীয়ার্ধে ডেড লক ভাঙে নটিংহ্যাম। ৬৪ মিনিটে গনজালো মন্টিয়েলের পাস থেকে স্কোর শিটে নাম তুলেন নিকোলাস ডমিংগুয়েস।
ম্যাচের ৭৮ তম মিনিটে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন মার্কাস র‍্যাশফোর্ড। এরপর ৮২ মিনিটে জিবস হোয়াইটের গোলে এগিয়ে যায় নটিংহ্যাম। সেই গোল আর শোধ করতে পারেনি ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড। তাদের পয়েন্ট ৩১। অপরদিকে ২০ পয়েন্ট নিয়ে তালিকার নীচ থেকে সপ্তম অবস্থানে রয়েছে নটিংহ্যাম। ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে ইউনাইটেড।
চলতি লিগে এটি ইউনাইটেডের নবম হার। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে বছর শেষ করল টেন হাগের দল। ২০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে থেকে বছর শেষ করলেও অবিশ্বাস্য এক জয় সঙ্গী হলো নটিংহ্যামের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories