বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

অ্যান্ড্রয়েডেও যুক্ত হচ্ছে ব্যাটারি হেলথ দেখার সুবিধা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বার

এত দিন আইফোনের আইওএসে ব্যাটারি হেলথ পরীক্ষা করার সুযোগ থাকলেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ছিল না। এই সুবিধার মাধ্যমে ব্যাটারি ভালো আছে নাকি পরিবর্তন করতে হবে সে বিষয়ে ধারণা পাওয়া যায়। এবার অ্যান্ড্রয়েডেও এ ফিচার যুক্ত হতে যাচ্ছে। শিগগিরই অপারেটিং সিস্টেমের সঙ্গে ফিচারটি চালু হতে পারে।
এই সুবিধায় মূলত নতুন স্মার্টফোন কেনার পর থেকে দীর্ঘদিন ব্যবহারের পর ব্যাটারি কত শতাংশ চার্জ ধরে রাখতে সক্ষম সে তথ্য জানাবে। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআরটু বেটা ২-এর একটি আপডেটে ব্যাটারি হেলথ ফিচারের তথ্য পাওয়া গেছে। তবে এটি এখনো কার্যকর হয়নি। ঠাক কবে নাগাদ এ ফিচার চালু হবে সেটিও জানা যায়নি।
বর্তমানে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ওপেন সোর্স অ্যাপ ব্যাট ইনস্টল করে ব্যাটারি হেলথের তথ্য জানতে পারেন। এটি অ্যাপ থেকে ব্যাটারি ভালো রাখার বিভিন্ন পরিসংখ্যান দেখায়। তবে থার্ড পার্টি অ্যাপ ব্যাট ছাড়াই সরাসরি ব্যাটারি হেলথ দেখাতে গুগল নিজেই এই সুবিধা চালু করার উদ্যোগ নেয়। অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনের সঙ্গে ফিচারটি আসতে যাচ্ছে। প্রাথমিকভাবে পিক্সেল ডিভাইসে এটি চালু করা হবে। দীর্ঘমেয়াদে যারা একটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে থাকে তাদের জন্য ফিচারটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories