সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

রোববার থেকে বাড়তে পারে শীত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৭০ বার

রাতের তাপমাত্রা কমতে পারে। এতে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় জেঁকে বসতে পারে শীত।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। বৃহস্পতিবারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শুক্রবারে তা কমে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়া-কমাকে অপরিবর্তিত হিসেবে ধরে থাকে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী ৫ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories