রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ইনিংস ব্যবধানেই হারল ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ বার

সেঞ্চুরিয়ন টেস্ট ইনিংস ব্যবধানেই হারল ভারত। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি একা লড়াই করে গেলেও বাকিদের সঙ্গ পাননি। ফলে ইনিংস ও ৩২ রানে হেরে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল সফরকারীরা।
সুপারস্পোর্ট পার্কে টসে হেরে প্রথম ইনিংসে ভারত ২৪৫ রানে অলআউট হয়। লোকেশ রাহুলের সেঞ্চুরির সুবাদেই স্কোরবোর্ডে এ রান পায় ভারত, নয়তো আরও করুণ অবস্থা হতো দলটির।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অবশ্য বড় সংগ্রহ গড়ে। বিদায়ী সিরিজ খেলা ডিন এলগারের ১৮৫ এ বং মার্কো ইয়ানসেনের ৮৪ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৪০৮ করে প্রোটিয়ারা।
ভারত দ্বিতীয় ইনিংস শুরু করে ১৬৩ রানে পিছিয়ে থেকে। এখান থেকে লিড পেতে গেলে উপরের সারির ব্যাটারদের খেলতে হতো দায়িত্ব নিয়ে। তবে ১৩ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসে ভারত। রোহিত শর্মা ০ রানে ফেরার পর যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুই অঙ্কের দেখা পান কেবল শুভমন গিল এবং বিরাট কোহলি। গিল ২৬ রান করে ফেরার পর কোহলি বাদে বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। ব্যক্তিগত ৭৬ রানে ভারতের শেষ ব্যাটার হিসেবে আউট হন কোহলি। ফলে ১৩১ রানেই গুটিয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। আর বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে তিন পেসার কাগিসো রাবাদা, নানদ্রে বার্গার এবং মার্কো ইয়ানসেন ৯ উইকেট নেন। বার্গার ৩৩ রানে নেন ৪ উইকেট। ৩৬ রানে ৩ উইকেট শিকার করেন ইয়ানসেন। রাবাদা ঝুলিতে পোরেন ২ উইকেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories