রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কেন্দ্রে জালভোট পড়লে চাকরি চলে যাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭ বার

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, যে কেন্দ্রে একটি জাল ভোট পড়বে; সেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। এ ছাড়া ওই কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের চাকরি চলে যাবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি মো. আহসান হাবিব খান বলেন, নির্বাচনে কোনো ক্রমেই কারচুপি মেনে নেয়া হবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য কমিশন সার্বিক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান সুরক্ষা করা আমাদের দায়িত্ব। ভোটার উপস্থিত করানো প্রার্থীদের দায়িত্ব। আমরা দেশ, গণতন্ত্র, দেশের অর্থনীতি, শিল্প বাঁচাতে চাই। স্বচ্ছ গণতন্ত্র ছাড়া দেশকে বাঁচানো কঠিন হবে। তাই এ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেন, ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আরিফুজ্জামান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) বরিশাল অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনসহ অনেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories