রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দুর্গাপুরে দেশীয় অস্ত্র নিয়ে কোর্ট আঙ্গিনায় আটক ২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ বার

নেত্রকোনার দুর্গাপুরে সিনিয়র সহকারী জজ আদালত (কোর্ট) ভবনের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ রাজন মিয়া (৩২) ও শুভ হাসান (১৯) দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত দুই যুবক হলেন, উপজেলার নলজোড়া গ্রামের মো. মজিবুরের ছেলে রাজন মিয়া ও একই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে শুভ হাসান (১৯)। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় দুর্গাপুর চৌকি আদালত প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের আচরণ বিধি লঙ্ঘনের শুনানি চলাকালীন সময় সিসিটিভি ক্যামেরায়, আদালত প্রাঙ্গণে দুজন যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিজ্ঞ সিনিয়র সরকারি জজ সোলায়মান কবীর। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই দুই যুবকের দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে তাদের কাছে থাকা দেশীয় ধাঁড়ালো অস্ত্র ও লোহার দুইটি পাইপসহ দুজনকে আটক করে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে দুর্গাপুর চৌকি আদালতের এস আই খাইরুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সনের অস্ত্র আইন (সংশোধনী/২০০২) এর ১৯ (ক) ধারায় দুর্গাপুর থানা একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮।
দুর্গাপুর থানার ওসি তদন্ত নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটকের পর কোট-পুলিশ আসামিদের থানায় হস্তান্তর করে। পরে বিকেলে তাদেরকে আদালতের প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories