সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ বার

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ২৬৪ ইয়াবা, ৪৫৮ গ্রাম হেরোইন, ৫ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৩৮ বোতল ফেনসিডিল ও ৪০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories