মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

নারায়ণগঞ্জে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টা : আটক ৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টার সময় হাতেনাতে তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।
আটক ব্যক্তিরা হলেন বগুড়ার জয়নাল, নীলফামারীর হাবিবুর রহমান ও হাসান। তারা কেউই নারায়ণগঞ্জের বাসিন্দা না। তারা নাশকতার জন্যই নারায়ণগঞ্জে এসেছিলেন বলে দাবি পুলিশের। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এসআই মোখলেসুর রহমান বলেন, রোববার সকাল থেকে আমরা সতর্ক পাহারায় ছিলাম। দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একজনের হাতে বোমাটি দিয়ে আরেকজন সুতলি জ্বালানোর চেষ্টা করছিলেন। এমন সময় আমরা তাদের হাতেনাতে আটক করি। তাদের সঙ্গে আরও কিছু ছিল কি না, সেটা আমরা তল্লাশি করে পাইনি।
পুলিশ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন। তারা কার হুকুমে এই কাজের চেষ্টা করেছেন এবং তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories