সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মোস্তাফিজকে দলে নেওয়ার কারণ জানাল চেন্নাই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮২ বার

আগামী বছরের মার্চ মাসে মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। তার আগে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের কেনার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছিয়ে নিয়েছে। যেখানে ছিল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানও। প্রথমবারের মতো তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। দলটির প্রধান নির্বাহী কে এস বিশ্বনাথন জানিয়েছেন, মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি ছিল পূর্বপরিকল্পিত।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে ফিজের নাম ওঠার পর তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে ধোনির দল। সব মিলিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড পেয়েছে চেন্নাই, ফলে তাদের একাদশে ফিজ জায়গা পাবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে।
সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর দেওয়া চেন্নাইয়ের সম্ভাব্য একাদশে নাম ছিল না ফিজের। কারণ, একাদশে পেসার হিসেবে রাখা তিনজনের মধ্যে ভারতীয় পেসার দীপক চাহার, শার্দুল ঠাকুর ছাড়াও বিদেশি কোটায় আছেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। এ ছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকছেন তুষার দেশপান্ডে। সে হিসেবে ফিজের একাদশে থাকাটা আটকে আছে যদি-কিন্তুর হিসেবে।
শনিবার (২৩ ডিসেম্বর) চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে কে এস বিশ্বনাথনের কাছে আইপিএলের সাম্প্রতিক নিলাম নিয়ে জানতে চাওয়া হয়। সেখানে মোস্তাফিজের কথা উল্লেখ করে বিশ্বনাথন বলেন, ‘আমি বলব যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।’
একই সঙ্গে সিএসকের প্রত্যাশা অনুযায়ী নিলাম হয়েছে বলেও মত প্রধান নির্বাহীর, ‘আমাদের ভাবনায় এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদেরকে পাব কিনা। সৌভাগ্যবশত, এবারের নিলাম ভালো কেটেছে আমাদের জন্য।’
আইপিএলে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। গত আসরে ফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। যদিও সুযোগ পেয়েছিলেন মোটে দুটি ম্যাচে। তার আগে রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগআউটে ছিলেন বাংলাদেশের এই তারকা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories