বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুর : অপহরণের তিন দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ৪

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১০৪ বার

গাজীপুরে অপহরণের তিন দিন পর আলমগীর সরকার (২৯) নামের এক ঝুট ব্যবসায়ীকে উদ্ধার করেছে র্যাব-১। এ সময় অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।

মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গত ৩০ জুন রাত ১০টার দিকে শ্রীপুরের দুখলা থেকে বাইপাইলে যাচ্ছিলেন আলমগীর। এ সময় আমান উল্যাহ ও আইনুল হক ঝুট দেখানোর কথা বলে আলমগীরকে একটি প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা আলমগীরকে একটি বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে অপহৃতের পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।অপহরণের ৩ দিন পর গত শনিবার (৩ জুলাই) রাতে গোপন সংবাদ পাওয়া যায়, অপহরণকারীরা আলমগীরকে নিয়ে শ্রীপুর উপজেলার বেলতলী এলাকায় অবস্থান করছে। রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারী দলের চার সদস্যকে আটক করেন। এ সময় অপহরণকারীদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দেড় হাজার টাকা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories