মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের নারী দলের ঐতিহাসিক জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ বার

থমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। অসিদের বিপক্ষে ১৯৭৭ সালের পর এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত। কিন্তু জয় পায়নি। অবশেষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে অসিদের ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা।
আজ ম্যাচের চতুর্থ দিনের শুরুর নাটকীয়তায় অসিদের দ্বিতীয় ইনিংসের বাকি ৫ উইকেট তুলে নেয় ভারত। অস্ট্রেলিয়া ২৬১ রানে অলআউট হয়ে গেলে জিততে হলে ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান। ব্যাট করতে নেমে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। ৬১ বলে ৩৮ রান করেন স্মৃতি মানধানা। রিচা ঘোষ করেন ১৫ বলে ১২ রান।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৭৭ বলে ৭৩ রান করেন তাহলিয়া ম্যাকগ্রিথ। এছাড়া ৯১ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ইলিসি পেরি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন স্নেহা রানা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন তাহলিয়া ম্যাকগ্রিথ। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পুজা ভাস্ট্রাকার।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ ফিফটিতে বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। স্বাগতিকরা প্রথম ইনিংসে তোলেন ৪০৬ রান। ফলে সফরকারীদের থেকে ১৮৭ রান এগিয়ে যায় ভারত।
ওপেনার স্মৃতি মানধানা খেলেন ১০৬ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস। ১২টি চারের মারে ইনিংস সাজান তিনি। ১০৪ বলে ৫২ রান (৭ চারে) করেন রিচা ঘোষ।
এরপর জেমিমা রদ্রিগুজ করেন ১২১ বলে ৭৩ রান। ৮ নম্বরে ব্যাট করতে নামা ব্যাটার দিপ্তি শর্মা সবচেয়ে বড় ইনিংসটি (১৭১ বলে ৭৮ রান) খেলেন। লোয়াঅর্ডারে নেমে আরেক ব্যাটার পুজা ভাস্ট্রাকার করেন ১২৬ বলে ৪৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করে অ্যাশলে গার্ডনার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories