মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

রাজধানীতে অজ্ঞাতপরিচয় দুজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনে এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিঁড়ির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনে ও শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সিঁড়ির নিচে এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নীল কমল জানান, আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনের ফুটপাতে মরদেহ দেখতে পাই। তার আনুমানিক বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টে তার পরিচয় জানা যাবে।
অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে জানতে পারি ঢাকা মেডিকেলের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories