সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১১১ বার

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত ও সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০৫ জুলাই) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ৩০০ কেজি আম পাঠানো হয় ত্রিপুরায়।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, সরাসরি রংপুর থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়েছে। ৩০টি কার্টনে করে আসা ৩০০ কেজি আমের সবগুলোই হাড়িভাঙ্গা। পরবর্তীতে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশানের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আমগুলো পৌঁছে দেবেন।

স্থলবন্দরে আগরতলাস্থল বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে মৌসুমি ফল আম পাঠানো হয়েছে। আমগুলো আমরা যথাযথভাবে হস্তান্তর করব। ইতোমধ্যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্যও আম পাঠানো হয়েছে।এ সময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, আখাউড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories