সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এই জয় টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাস বাড়াবে : শান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ বার

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সীমিত ওভারের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এতে যেন এক অন্যরকম অনুভূতি নাজমুল হোসেন শান্তর। কারণ, তার অধীনেই যে ঐতিহাসিক জয়টি পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে শান্তর অঙ্গভঙ্গিতে যেন আত্মতৃপ্তির রেখা স্পষ্ট হয়ে উঠেছে।
বক্তব্যে শান্ত বলেছেন, ক্রিকেটাররা যেভাবে এই ম্যাচ খেলেছেন তাতে সত্যিই গর্বিত। সিরিজের আগে আমরা ভেবেছিলাম, এই সিরিজ জিততে পারবো। প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সৌভাগ্যক্রমে আজ আমরা জিততে পেরেছি। বোলাররা অনেক কিছু শিখেছেন। তারা ভালো এরিয়া বাছাই করে বোলিং করছিল, নিজের উইকেট খুঁজতে যায়নি। আজ বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে খুশি। আমি বোলারদের চাপ দেওয়ার চেষ্টা করিনি, শুধু আমার নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি এবং আমার নিজের কাজের ওপর মনোযোগ দিয়েছি।
শান্ত আরও বলেন, এই ম্যাচ জয় আমাদের অনেক আত্মবিশ্বাসী (টি-টোয়েন্টি সিরিজের জন্য) করে দেয়, যদিও টি-টোয়েন্টি একটি ভিন্ন ফরম্যাট এবং আমরা সেই অনুযায়ীই পরিকল্পনা করবো। আমরা কিছু জায়গায় (নেপিয়ারের বিভিন্ন জায়গায় ঘুরতে) যাওয়ার পরিকল্পনা করছি, তবে আমাদের মনে রাখতে হবে, আমাদের কয়েক দিনের মধ্যে টি-টোয়েন্টি খেলতে হবে। নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শনিবার ভোরে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে কিউইদের বিপক্ষে রান তাড়ায় ম্যাচ জেতার ইতিহাসে সবচেয়ে বড় জয়টি পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
নেপিয়ারে টস জিতে ফিল্ডিং করতে নেমে কিউইদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। এতে টাইগাররা তিন ম্যাচ সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে হেরে।
অল্প রান তাড়ায় আত্মবিশ্বাসী শুরু করেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। দুুর্ভাগ্যজনকভাবে রিটায়ার্ড হার্ট হয়ে মাত্র ৪ রানেই ফিরে যেতে হয়েছে সৌম্যকে। এরপর মারমুখী ব্যাটিং শুরু করেন বিজয় আর নাজমুল হোসেন শান্ত। ৫০ বলের জুটিতে ৬৯ রান তুলে তারা জয় বলতে গেলে নিশ্চিত করে ফেলেন। জয় থেকে ১৫ রান দূরে থাকতে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে আসেন বিজয়। ৩৩ বলে ৩৭ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান তিনি।
অধিনায়ক শান্ত জয়সূচক রান নেওয়ার পাশাপাশি ফিফটিও পূরণ করেন। ৪২ বলে ৮ চারের সাহায্যে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ১ রানে অপরাজিত ছিলেন লিটন দাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories